প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, গ্রেনেড-বোমা হামলা, হত্যা ও সন্ত্রাসের জন্য বিএনপি ও জামায়াতকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তা না হলে মৌলবাদের বিকাশ কখনো প্রতিহত করা যাবে না।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘মৌলবাদ বন্ধে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অবসান পূর্বশর্ত’ শীর্ষক সেমিনারে মূল আলোচকের বক্তব্যে শাহরিয়ার কবির এ কথা বলেন।সেমিনারের সভাপতি মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ধর্ম ও রাজনীতিকে এক করে রাজনীতির যে বিকাশ ঘটছে, তার বিপক্ষে ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।সেমিনারে শিক্ষাবিদ মমতাজ লতিফ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস প্রমুখ বক্তব্য দেন।