স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত এবং দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াতের ইঙ্গিত ও উসকানিতে সমমনা ইসলামি ১২ দল গতকাল রোববার হরতাল দিয়েছে। তিনি বলেন, দেশবাসী এই হরতালকে সার্বিকভাবে প্রত্যাখ্যান করেছে। যানবাহন চলাচলসহ সর্বত্র পরিস্থিতি স্বাভাবিক ছিল।গতকাল দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি দাবি করেন, শনিবার প্রেসক্লাবে সমমনা ইসলামি ১২ দলের সমাবেশে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এঁরাই পুলিশের ওপর হামলা চালিয়েছিলেন। এই হরতালের মাধ্যমে তাঁরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।খালেদা জিয়ার বিরুদ্ধে ‘স্ববিরোধী’ আচরণের অভিযোগ এনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি ইসলামি দলগুলোকে বলেছেন হরতাল দিতে। আবার তাঁর সফরের এলাকাকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। বাসস।