বিএনপি-জামায়াতের দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপি দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে আছে ১৫ জুন ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও ১৬ জুন সারা দেশে বিক্ষোভ সমাবেশ।গতকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। টানা ৩৬ ঘণ্টার হরতালে পুলিশের নির্যাতন, কর্মীদের গ্রেপ্তার ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার প্রতিবাদে বিএনপি এসব কর্মসূচি দিয়েছে।মির্জা ফখরুল বলেন, হরতালের দুই দিনে সারা দেশে হাজার খানেক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। পুলিশের নির্যাতনে দেশে ৩০০-৩৫০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় সহস্রাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।জামায়াতেরও দুই দিনের কর্মসূচি: হরতালের সময় নেতা-কর্মীদের ওপর পুলিশের নির্যাতন, গ্রেপ্তার ও ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক সাজা প্রদানের প্রতিবাদে জামায়াতে ইসলামীও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে আছে ১৫ জুন ঢাকা মহানগর ও ১৬ জুন সারা দেশে বিক্ষোভ সমাবেশ।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম গতকাল বিকেলে বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, হরতাল কর্মসূচি ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত সারা দেশে জামায়াত-শিবিরের ৮১ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।