বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সহ্য করা হবে না: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের খানসামা উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ ভবন ও কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ছবি: ফোকাস বাংলা
দিনাজপুরের খানসামা উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ ভবন ও কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ছবি: ফোকাস বাংলা

রাজনীতির নামে বিএনপি-জামায়াতের কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বৃহস্পতিবার দিনাজপুরে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

দিনাজপুরের খানসামা উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন ও কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের বিদ্যুত্, শিক্ষা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য সব খাতে ব্যাপক উন্নয়ন করে চলছে। আর বিএনপি-জামায়াত জোট উন্নয়নের সেই ধারাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, ব্যাপক ক্ষতি সাধন করে চলছে। হাজার হাজার গাছ কেটে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। আগামীতে রাজনীতির নামে তাদের কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সহ্য করা হবে না।

এরপর দুপুর ১২টায় পররাষ্ট্রমন্ত্রী খানসামা উপজেলার ৫ নম্বর ভাবকী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।