বিএনপি জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে পুলিশের সঙ্গে ১৮-দলীয় জোটের কর্মীদের সংঘর্ষ, গাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৭০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
গত রোববার শহরের পৌর বাজার থেকে গোদার মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার রাতে সুধারাম (সদর) থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন এ মামলা করেন। রোববারের সংঘর্ষের পর বিএনপি-জামায়াতের কর্মী সন্দেহে আটক ১১ ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, মামলায় ৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ‘অসংখ্য’ ব্যক্তিকে আসামি করা হয়েছে।