প্রশাসনের বিভিন্ন স্তরে বিএনপি-জামায়াতের লোক থাকায় সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।রাজধানীর একটি হোটেলে যুবলীগের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় গতকাল শনিবার প্রতিমন্ত্রী এ কথা বলেন। সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বিরোধী দলের পণ্য গুদামজাত করার প্রবণতাকে দায়ী করা হয়।সভায় হুইপ মীর্জা আজম বলেন, সরকারের মধ্যেও এমন লোক আছে যারা যুদ্ধাপরাধীদের মদদ দিচ্ছে এবং বিচার বানচালের চেষ্টা করছে। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করা আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার। বাস্তবায়ন না করতে পারলে জনগণ ভবিষ্যতে ভোট দেবে না।যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন যুবলীগের নেতা নজিবুল্লাহ, মহিউদ্দিন, সাংসদ নুর নবী চৌধুরী, সাংসদ শহীদুজ্জামান সরকার প্রমুখ।