বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর দুই দিনব্যাপী এক সভার প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধাপরাধের বিচার নস্যাৎ করতে বিএনপি-জামায়াত জোট সরাসরি মাঠে নেমেছে। এ ষড়যন্ত্র প্রতিরোধে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে সজাগ থাকতে হবে। সভায় জ্বালানি ও বিদ্যুৎসহ জনজীবনের নানা সংকট নিয়ে জনগণকে সংগঠিত করতে পার্টির ১০ দফা দাবির ভিত্তিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। এতে প্রতিবেদন পেশ করেন পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক।সভার প্রস্তাবে বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত জোট। মার্কিন যুক্তরাষ্ট্র ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনকে বিপুল অর্থ দিয়ে যুদ্ধাপরাধের বিচার নস্যাৎ করার ওকালতি করাচ্ছে। সভায় বলা হয়, সাধারণ অপরাধের পাশাপাশি র‌্যাব-পুলিশের ক্রসফায়ার, পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাবলির সঙ্গে গুম-হত্যার ঘটনা জনজীবনে উদ্বেগের সৃষ্টি করেছে। সভায় বিমল বিশ্বাস, নূরুল হাসান, হাফিজুর রহমান ভূঁইয়া, শফিউদ্দিন আহমেদ প্রমুখ অংশ নেন।