বিএনপি-জামায়াতের ১৪৩ নেতা-কর্মী জামিন পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের ১৪৩ জন নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। লক্ষ্মীপুর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালত গতকাল রোববার তাঁদের জামিন মঞ্জুর করেন।গত ২৯ জানুয়ারি চারদলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে গণমিছিল বের করেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে দুই ব্যক্তি নিহত হন। আদালত সূত্র জানায়, গতকাল লক্ষ্মীপুর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. জুলফিকার আলী তাঁদের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ২২ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। বিক্ষোভ মিছিল: চারদলীয় জোটের ডাকা ২৯ মার্চের হরতালের সমর্থনে লক্ষ্মীপুর জেলা বিএনপি গতকাল শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।