বিএনপি-জামায়াতের ২৮ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগ-সমর্থকের ঘরে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে। ভুক্তভোগী আবুল খায়ের বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে মিরসরাই থানায় মামলা করেছেন।
মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ২৮ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার আসামিরা হলেন মিরসরাই শেখের তালুক গ্রামের মাঈন উদ্দিন, মো. কাওছার, নুরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, রিয়াদ, মোশাররফ, মুন্না, নুর নবী, লোকমান হোসেন, ফখরুল, জাহাঙ্গীর এবং অজ্ঞাতনামা ১৫ জন। তাঁরা সবাই বিএনপি, জামায়াত ও শিবিরের সক্রিয় নেতা-কর্মী। বাদী আবুল খায়ের জানান, গত ২৭ অক্টোবর রাতে নিজামপুর রেলস্টেশন এলাকায় শিবিরের সন্ত্রাসীরা তাঁর ছেলে রিপন, একই এলাকার রানা, জামাল উদ্দিন ও ওমর ফারুকের ওপর হামলা চালায়। ওই ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়ায় শিবিরের কর্মীরা গত বুধবার রাতে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে পুড়ে ফেলেন।