বিএনপি-জামায়াতের ৩৮ জনের নামে মামলা
আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩৮ নেতা-কর্মীকে আসামি করে মামলা হয়েছে। জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মশিয়ার রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।জলঢাকা উপজেলার কালীগঞ্জ বাজারে জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন সরু মিয়া (৪৫) ও মোশাররফ হোসেন (৩৪)।জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস কুমার পণ্ডিত বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।হরতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলার আসামি শিবিরের নেতা ফেরদৌস আহমেদকে বুধবার রাতে উপজেলার কালীগঞ্জ বাজারে ঘোরাফেরা করতে দেখে আওয়ামী লীগ স্থানীয় নেতারা ধরে পুলিশে দেন। এ ঘটনায় জামায়াত-শিবিরের কর্মীরা একজোট হয়ে ওই রাতেই বাজারে হামলা ও ভাঙচুর চালান। এ সময় আত্মরক্ষায় আওয়ামী লীগ-সমর্থিতরা একটি ঘরে আশ্রয় নিলে জামায়াত-শিবিরের কর্মীরা সেখানে আগুন লাগিয়ে দিলে ১১ জন অগ্নিদগ্ধ হন।