বিএনপি-জামায়াতের ৩৯ নেতা-কর্মী কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের ৫ জানুয়ারি গাড়ি ভাঙচুরের ঘটনায় হওয়া মামলায় সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপি ও জামায়াতের ৩৯ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল মামলার ধার্য তারিখে সিলেটের মুখ্য হাকিমের আদালতে (দ্বিতীয়) আসামিরা হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। আদালতের বিচারক নাজমুল হোসেন ওই আবেদন মঞ্জুর না করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো আসামিদের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল মন্নানও রয়েছেন।
পুলিশ জানায়, গত বছরের ওই ঘটনায় বিয়ানীবাজার থানার এসআই ফরিদ উদ্দিন বাদী হয়ে বিএনপি-জামায়াতের ১১৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ১১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।