বিএনপি জেলা-উপজেলা পর্যায়ে মিছিল সমাবেশ করবে
প্রধান বিরোধী দল বিএনপি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ পানিসংকট, শেয়ারবাজারে ধসসহ বিভিন্ন ইস্যুতে চলমান সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে মিছিল সমাবেশ করবে।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চলমান সরকারবিরোধী আন্দোলন আরও বেগবান করার লক্ষ্যে গতকাল রোববার রাতে গুলশান কার্যালয়ে দলের মধ্যম সারির ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেছেন। বৈঠকে তিনি সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। খবর ইউএনবির।দলের একটি সূত্র জানায়, বৈঠকে চলমান আন্দোলন কর্মসূচি ছাড়াও বিএনপির ঢাকা মহানগরের কমিটি গঠন নিয়েও দীর্ঘ আলোচনা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা) বৈঠক চলছিল।বৈঠকে অন্যান্যের মধ্যে বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সাদেক হোসেন খোকা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমানউল্লাহ আমান, এম শাজাহান, রুহুল কবির রিজভী, আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।