বিএনপি থেকে ছয় নেতাকে বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের স্বার্থবিরোধী তৎপরতা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভিন্ন জেলার ছয়জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তাঁদের মধ্যে গত রোববার চারজন ও গতকাল সোমবার দুজনকে বহিষ্কার করা হয়। গণমাধ্যমে পাঠানো বিএনপির তিনটি বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।
গতকাল যাঁদের বহিষ্কার করা হয়েছে তাঁরা হলেন: বান্দরবান জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সহসভাপতি আবুল হাশেম (বাহাদুর)। রোববার রাজশাহী জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক সাজেদুর রহমান (মারকুনী) ও জেলার গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতা হযরত আলী এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহসভাপতি ইমাম উদ্দিন মজমুদার ও সলিম উল্লাহকে বহিষ্কার করা হয়।