বিএনপি থেকে নাজমুল হুদার বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি থেকে নাজমুল হুদার বহিষ্কারাদেশ শিগগিরই প্রত্যাহার হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে। দলের স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। এ ক্ষেত্রে দলীয় চেয়ারপারসনের দেওয়া প্রথম শর্তও নাজমুল হুদা ইতিমধ্যে পূরণ করেছেন। তিনি আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।এর আগে শনিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন নাজমুল হুদা। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় প্যানেলের জয় নিশ্চিত করতে খালেদাই ডেকে পাঠান নাজমুল হুদাকে। তাঁকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের হয়ে কাজ করার নির্দেশ দেন।নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আনুষ্ঠানিকতার আগেই আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি।’ তিনি আগামী সপ্তাহ থেকে খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বাধীন প্যানেলের পক্ষে প্রচারে নামবেন।খালেদা জিয়ার সঙ্গে বৈঠক প্রসঙ্গে নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, ‘ম্যাডাম আমাকে ডেকে পাঠিয়েছিলেন। দলের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। সেগুলো আমি যথাযথভাবে পালন করব। ম্যাডামের খোলামেলা আলোচনায় আমি খুব খুশি।’