বিএনপি থেকে পদত্যাগ করলেন নাজমুল হুদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপে বসার আমন্ত্রণ না জানানোয় বিএনপি থেকে পদত্যাগ করেছেন নাজমুল হুদা।গতকাল বুধবার রাজধানীর তোপখানা রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির বিতর্কিত-আলোচিত নেতা নাজমুল হুদা দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। সাংবাদিকদের সামনে তিনি পদত্যাগপত্র পড়ে শোনান। তিনি জানান, এটি খালেদা জিয়ার কাছে পাঠানো হবে।সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা গত ২৩ মে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে ৫ জুন পর্যন্ত সময় বেঁধে দেন। তিনি এ সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপে বসার আহ্বান জানাতে খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানান। তিনি ঘোষণা দেন, এ সময়ের মধ্যে খালেদা জিয়া সংলাপের আহ্বান না জানালে ৬ জুন তিনি বিএনপি থেকে পদত্যাগ করবেন।গতকাল সংবাদ সম্মেলনে নাজমুল হুদা দাবি করেন, বিএনপিতে কিছু ভূত আছে, যারা খালেদা জিয়াকে ভুল পথে পরিচালিত করছে। তিনি বিএনপি যে প্রক্রিয়ায় আন্দোলন করছে, এটাকে অসাংবিধানিক বলে মন্তব্য করেন। নাম উল্লেখ না করে দলের স্থায়ী কমিটির এক সদস্যকে উদ্দেশ করে নাজমুল হুদা বলেন, জাতীয় পার্টির নেতৃত্বাধীন বিএনপির রাজনীতি করার আগ্রহ বা ইচ্ছা তাঁর নেই।