বিএনপি থেকে পাঁচ নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের শৃঙ্খলা ভঙ্গ ও স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে মাঠপর্যায়ের আরও পাঁচজন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো দলের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কার হওয়া নেতারা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, রাঙামাটি জেলার যুগ্ম সম্পাদক ফয়েজুল আজিম, চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলার সদস্য আবু তাহের, চট্টগ্রাম উত্তর জেলা ও সন্দ্বীপ উপজেলার সদস্য নুরুল মোস্তফা, সন্দ্বীপ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার। বিজ্ঞপ্তি।