বিএনপি থেকে ‘দৌড়’ সালাহ্ উদ্দিন বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক ও ঢাকার ডেমরার সাবেক সাংসদ সালাহ্ উদ্দিন আহম্মেদকে (‘দৌড়’ সালাহ্ উদ্দিন) দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ কথা জানান। তিনি জানান, দলীয় শৃৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এ সিদ্ধান্ত সালাহ্ উদ্দিন আহম্মেদকে জানানো হয়েছে।