বিএনপি দেউলিয়া হয়ে গেছে: মতিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতি দেউলিয়া হয়ে গেছে। রাস্তায় দাঁড়িয়ে বা বিদেশে গিয়ে মধ্যবর্তী নির্বাচন পাওয়া যাবে না। তত্ত্বাবধায়ক সরকার চাইলে বিএনপিকে সংসদে আসতে হবে।বিরোধী দলের প্রচার-প্রচারণার জবাবে ঢাকা মহানগর আওয়ামী লীগের মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছে। তার অংশ হিসেবে গতকাল শনিবার কামরাঙ্গীচর থানা আওয়ামী লীগ আয়োজিত আলহেরা কমিউনিটি সেন্টারে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।কৃষিমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি বিদায়ী প্রধান বিচারপতি খায়রুল হককে নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করছে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিতর্ক সৃষ্টি না করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চাইলে সংসদে এসে বলুন, পাস হলে এ ব্যবস্থা থাকবে, না হলে থাকবে না।