বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক প্রত্যাখ্যানের মামলায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল বুধবার তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ বিলকিস আক্তার শুনানি শেষে এ অভিযোগ গঠন করেন।
সরকারি কৌঁসুলি রাশেদুল আলম প্রথম আলোকে বলেন, ৭ লাখ ৫ হাজার টাকার চেক প্রত্যাখ্যানের অভিযোগে আসলাম চৌধুরী ও তাঁর প্রতিষ্ঠান প্যাসিক মেরিনের ব্যবস্থাপক আবু মো. সালেহের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এ সময় আসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। তবে ব্যবস্থাপক আবু মো. সালেহ হাজির না থাকায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।
২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি নগরের আগ্রাবাদ এলাকার মেসার্স জননী অয়েল সাপ্লাইয়ার্সের কর্মকর্তা দেলোয়ার হোসেন বাদী হয়ে আসলাম চৌধুরীসহ দুজনের বিরুদ্ধে চেক প্রত্যাখ্যানের অভিযোগে মামলা করেন।