৯৬ কোটি টাকার চেক প্রত্যাখ্যানের মামলা
বিএনপি নেতা আসলামের স্ত্রী ও দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক আসলাম চৌধুরীর স্ত্রী, দুই ভাইসহ তিনজনের বিরুদ্ধে ৯৬ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকার চেক প্রত্যাখ্যানের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল সোমবার তৃতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ বিলকিছ আক্তারের আদালতে অভিযোগ গঠন করা হয়।
সরকারি কৌঁসুলি রাশেদুল আলম বলেন, ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে আসামিরা রাইজিং স্টিল মিলের নামে বিভিন্ন সময়ে ৯৬ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৮৫০ টাকা ঋণ নেন। তাঁদের দেওয়া চেক ২০১৪ সালের ৮ এপ্রিল প্রত্যাখ্যাত হয়। ওই বছরের ১১ জুন ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখার কর্মকর্তা মোহাম্মদ ফোরকান বাদী হয়ে চেক প্রত্যাখ্যানের অভিযোগে মামলা করেন। তাঁরা হলেন আসলাম চৌধুরীর স্ত্রী জামিলা নাজনিন, তাঁর ভাই আমজাদ হোসেন চৌধুরী ও জসিম উদ্দিন চৌধুরী।