বিএনপি নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম প্রধানকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার লালমনিরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। বিচারক আলমগীর কবির জামিন নামঞ্জুর করে করিমকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) তানভির ইসলাম বলেন, ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাঁঠালতলী বাজারে দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় মামলা হয়।