বিএনপি নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার জেলা ও দায়রা জজ আদালতে ইসরাইল হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মাহবুব উল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি ২০-দলীয় জোটের ডাকে অবরোধে ইসরাইলসহ কয়েকজন নেতা-কর্মী কিশোরগঞ্জ রেলস্টেশনে ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় স্টেশনমাস্টার আবদুস ছালাম গত ৭ জানুয়ারি ইসরাইলসহ ১৪ জনের নামে মামলা করেন। কিশোরগঞ্জ সংবাদদাতা|