বিএনপি নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির মামলায় ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার ফরিদপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কনিকা বিশ্বাস এ নির্দেশ দেন। ফরিদপুর জজকোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান জানান, সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন ২০১০ সালে এক লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপির সভাপতির নামে মামলা করেন। দুই বছর আগে এ মামলায় সিদ্দিকুর রহমান জামিন পান। এরপর তিনি একাধিকবার শুনানিতে আদালতে হাজির হননি। গতকাল হাজিরা দিতে গেলে আদালত তাঁর জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠান।