বিএনপি নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়েনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আসলাম ফকিরকে (৩৫) গত মঙ্গলবার প্রতিপক্ষ সন্ত্রাসীরা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। তাঁর বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার তেলটুপি গ্রামে। ঘটনাটিও ঘটেছে তেলটুপি গ্রামের পার্শ্ববর্তী ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কন্দরপোদিয়া গ্রামের মাঠের মধ্যে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আসলাম ফকির মঙ্গলবার বিকেলে গ্রাম ছেড়ে যাওয়ার সময় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে তাঁর মৃত্যু হয়।