বিএনপি নেতা খোকনের মায়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের মা রওশন আরা বেগম (৮৫) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর শমরিতা হাসপাতালে তিনি মারা যান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রথম আলোকে জানান, তাঁর মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান শোক ও সমবেদনা জানিয়েছেন। আজ বাদ আছর ধানমন্ডির একটি মসজিদে তাঁর প্রথম জানাজা হবে।