বিএনপি নেতা গিয়াস কাদেরকে বিদেশে যেতে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে বিদেশে যেতে দেওয়া হয়নি। তাঁকে গতকাল শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।বিমানবন্দর সূত্র জানায়, গিয়াস কাদের চৌধুরী সপরিবারে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে গতকাল সকালে বিমানবন্দরে যান। এমিরেটস্ এয়ারলাইনসের গতকাল সকাল সোয়া ১০টার ফ্লাইটে তাঁদের যাত্রা করার কথা ছিল। কিন্তু বিমানবন্দরের অভিবাসন শাখার কর্মকর্তারা গিয়াস কাদেরকে ফেরত পাঠান।গিয়াস কাদের প্রথম আলোকে বলেন, তিনি চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছিলেন। তাঁকে যাতে বিদেশযাত্রায় বাধা দেওয়া না হয়, সে ব্যাপারে হাইকোর্টের নির্দেশও রয়েছে। চিকিৎসা ও আদালতের আদেশসংক্রান্ত কাগজপত্র দেখানোর পরও তাঁকে যেতে দেওয়া হয়নি।