বিএনপি নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রীর করা একটি মামলায় ফরিদপুরের নগরকান্দা পৌর বিএনপির সহসভাপতি বিল্লাল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল শুক্রবার দুপুর সোয়া একটার দিকে নগরকান্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বিল্লাল মোল্লার পরিবার জানায়, গত ৮ মে বিল্লালের স্ত্রী রহিমা বেগম স্বামীর বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। ওই মামলায় সমন জারি করা হলেও গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। আগামী ২৬ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।