বিএনপি নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভেজ আহাম্মেদকে (৪০) গতকাল শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি ও প্রতারণার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, দুটি চাঁদাবাজি ও একটি প্রতারণা মামলায় পারভেজের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ওই গ্রেপ্তারি পরোয়ানায় কালিয়াকৈর থানার পুলিশ গতকাল উপজেলার সূত্রাপুর এলাকার শিলাবৃষ্টি ফিলিং স্টেশনের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ২০০১ ও ২০০৭ সালে দুটি চাঁদাবাজি মামলা ও ২০০৭ সালে একটি প্রতারণার মামলা হয়। ওই তিনটি মামলায় আরও অন্তত ৮০ জন আসামি রয়েছে।