বিএনপি নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানা বিএনপির সহসভাপতি ও মাউলি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে মাউলি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নড়াগাতি থানার ওসি শোনিত কুমার গাইন জানান, সাজ্জাদ নড়াগাতি থানার একটি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নড়াগাতি ও লোহাগড়া থানায় মাদকদ্রব্য রাখার অপরাধসহ বিভিন্ন অপরাধের কয়েকটি মামলা রয়েছে। নড়াইল প্রতিনিধি