প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিমকে পুলিশ গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আবদুর রহিমের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি সপরিবারে উপজেলা আবাসিক ভবনে (স্টাফ কোয়ার্টার) রয়েছেন—এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।