বিএনপি নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সভাপতি ও রামকান্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিদ্দিক তালুকদারকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শংকর কুমার দাস জানান, সালথার ঠিকাদার খোরশেদ আলম গতকাল সকালে সিদ্দিক তালুকদারের বিরুদ্ধে তিন লাখ টাকার চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।