বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈমুর আলম খন্দকার
তৈমুর আলম খন্দকার

প্রতারণা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারকে তলব করেছে দুদক। আজ বৃহস্পতিবার তাঁর কাছে তলবি নোটিশ পাঠিয়েছেন দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম।
আগামী ১২ আগস্ট সকাল সাড়ে ৯টায় তাঁকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।
দুদক সূত্র জানিয়েছে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর স্ত্রী জোছনে আরা চৌধুরীকে অন্ধ ও বধির সংস্থার ১১টি দোকান বরাদ্দ দেন তৈমুর আলম খন্দকার। সে সময় থেকে এখন পর্যন্ত অন্ধ ও বধির সংস্থার সভাপতির দায়িত্ব পালন করছেন তৈমুর আলম খন্দকার। অভিযোগে বলা হয়, বরাদ্দ পাওয়ার পর বরাদ্দের শর্ত মোতাবেক কিস্তির টাকা পরিশোধ না করলেও নির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে আবারও ওই ১১টি দোকানের বরাদ্দ নবায়ন করেন তৈমুর আলম।
এ ছাড়াও ওই সংস্থার সভাপতির দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে নিজের পছন্দমতো লোক নিয়োগ দিয়েছেন। বধির সংস্থার তহবিল তসরুপ করে অন্যান্যদের সহায়তায় প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ রয়েছে। সংস্থার নিরীক্ষায় এসব তথ্য পাওয়া গেছে বলে দুদকের হাতে প্রমাণ রয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।