বিএনপি নেতা নজরুল ও শাহজাহানের শরীরে অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
দুই নেতার পারিবারিক সূত্র জানায়, নজরুল ইসলাম খানের কণ্ঠনালীর ওপরে টিউমারের মতো অস্তিত্ব ধরা পড়েছে। গত সোমবার সেখানে অস্ত্রোপচার হয়েছে।
মোহাম্মদ শাহজাহান উচ্চরক্তচাপ, হৃদ্রোগ ও মূত্রনালিতে সংক্রমণে ভুগছেন। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর মূত্রনালিতে অস্ত্রোপচার হয়।
নজরুল ইসলাম খান ও মোহাম্মদ শাহজাহানের পরিবার দ্রুত সুস্থতার জন্য দলের নেতা-কর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।