বিএনপি নেতা নাজমুল হত্যার রহস্য উদ্ঘাটিত হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর বিএনপির নেতা নাজমুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য সাত দিনেও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে অপহূত হওয়ার এক দিন পর ১৫ ডিসেম্বর গাজীপুরের সালনা থেকে পুলিশ গলায় গামছা পেঁচানো অবস্থায় বিএনপির নেতা নাজমুল ইসলামের লাশ উদ্ধার করে। তিনি যশোর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। গত বুধবার রাতে এ ঘটনায় নাজমুলের স্ত্রী সাবিরা সুলতানা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। এজাহারে কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। নাজমুলের ব্যবহূত ব্যক্তিগত গাড়ি ও মুঠোফোনও উদ্ধার হয়নি। এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, ‘মাত্রই তো মামলা হলো। ঘটনার তদন্ত চলছে।’