প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী বজলুল হক (৬২) গতকাল বৃহস্পতিবার ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি ঘিওর উপজেলার বাসুদেববাড়ি গ্রামে। তিনি মানিকগঞ্জ বারের আইনজীবী ছিলেন।
গতকাল সকালে কর্মস্থল মানিকগঞ্জ বারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন বজলুল হক। উপজেলা সদর থেকে মোটরসাইকেলে করে বজলুল হক ও নূরুল হক নামের আরেকজন জেলা শহরে যাচ্ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় বিপরীতগামী মাটিবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।