বিএনপি নেতা মঈন খান আইসিইউতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রূপগঞ্জের জিন্দাপার্কে রোববার দুপুরে ছাত্রদল-যুবদল কর্মীদের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অতিথি হিসেবে ছিলেন মঈন খান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাঁকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়।