বিএনপি নেতা মান্নানকে দোহার নবাবগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নানকে নিজ এলাকা দোহার ও নবাবগঞ্জ উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিক্ষুুব্ধ নেতা-কর্মীরা। চার উপজেলার আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করায় বিক্ষুুব্ধ নেতা-কর্মীরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে এ বিক্ষোভ মিছিল করেন। তাঁরা মান্নানের কুশপুত্তলিকাও দাহ করেন। এ সময় নারীরা একটি ঝাড়ুমিছিল বের করেন। গতকাল বেলা ১১টার দিকে নবাবগঞ্জ দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার আল ফারুকীর নেতৃত্বে ১৪টি ইউনিয়নের নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে বাগমারা উচ্চবিদ্যালয় প্রদক্ষিণ শেষে কায়কোবাদ চত্বরে আবদুল মান্নানের কুশপুত্তলিকা দাহ করেন।দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে ইফতেখার আল ফারুকীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপি সহসভাপতি ওয়াহিদ মিয়া, যুবদলের সভাপতি খন্দকার আবুল কালাম প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি আবদুল মান্নান ঢাকা জেলা বিএনপির সভাপতি হয়ে চারটি উপজেলা কমিটি বিলুপ্তি ঘোষণা করে নেতা-কর্মীদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন।এদিকে দোহার উপজেলায় বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনের নেতৃত্বে আবদুল মান্নানকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় নেতা-কর্মীরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন।