বিএনপি নেতা শাহজাহান জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল শুক্রবার বেলা একটায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। মুক্তি পাওয়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁকে কারা ফটকে ফুল দিয়ে বরণ করেন।
গত ১১ জানুয়ারি রাজধানীর গুলশানের একটি বাসা থেকে শাহজাহানকে আটক করে র্যাব।
কারামুক্তির পর শাহজাহান সাংবাদিকদের বলেন, সুষ্ঠু সিটি নির্বাচন চাইলে সরকারকে অবশ্যই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সব নেতা-কর্মীকে মুক্তি দিতে হবে। যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ, ছাত্রদলের নেতা আনিসুর রহমান তালুকদারসহ নিখোঁজ নেতা-কর্মীদের সন্ধান দিতে হবে।