বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার হাজী শরীয়তুল্লাহ সেতুর পূর্ব প্রান্তে গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় উপজেলার দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস মিয়া নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন প্রায় তিন ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ এবং চারটি গাড়ি ভাঙচুর করে। এ সময় সড়কের দুই প্রান্তে বিপুলসংখ্যক গাড়ি আটকা পড়ে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, চরবাঁচামারা মৌলভী কান্দির নিজ বাড়ি থেকে ইউনুস মিয়া (৪২) মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। সেতুর পূর্ব প্রান্তে পৌঁছালে ঢাকাগামী বিআরটিসির একটি বাস মোটরসাইকেলটি চাপা দিলে ঘটনাস্থলেই ইউনুস নিহত হন। ইউনুস মিয়াকে গতকাল বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।