বিএনপি নেতা হত্যার নেপথ্যে এলাকায় আধিপত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে পৌর বিএনপির কার্যালয়ে সন্ত্রাসীদের হাতে জেলা বিএনপির সদস্য পতিক উল্লাহ হত্যার ঘটনায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত পতিকের ছেলে মিলন উল্লাহ বাদী হয়ে গত বুধবার রাতে এই মামলা করেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, বেশির ভাগ আসামি এলাকায় যুবদলের সমর্থক হিসেবে পরিচিত।এজাহারভুক্ত আসামিরা হলেন: তৌফিকুল ইসলাম, সানোয়ার হোসেন, হিরন মিয়া, ফয়সাল আহমেদ, চাঁন মিয়া, আলামিন মিয়া, জেসি আহমেদ, ওমর আলী, ইমন মিয়া, মন্টু মিয়া, তুহিন মিয়া, সোহেল আহমেদ, মহিউদ্দিন আহমেদ, সাব্বির হোসেন, মামুন মিয়া, রুবেল মিয়া ও দুলাল মিয়া। আসামিরা ঘোড়াশাল এলাকার মিয়াপাড়া ও চরপাড়া মহল্লার বাসিন্দা।মিলন উল্লাহ বলেন, ‘হত্যাকাণ্ডটি দিনের বেলা সংঘটিত হয়েছে। তাই হত্যাকারীদের সবাই চিনতে পেরেছে। আমি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে যারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, ঠিক তাদেরই আসামি করেছি।’এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘোড়াশাল বাসস্ট্যান্ড এলাকায় পৌর বিএনপির কার্যালয়ের ভেতরে পতিক উল্লাহ তাঁর সমর্থকদের নিয়ে আলাপ করছিলেন। এ সময় ওই আসামিরাসহ অজ্ঞাত পরিচয় আরও ১০-১৫ জন সন্ত্রাসী রামদা, চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে পতিকের মুখে, ঘাড়ে, পিঠে, হাতে কুপিয়ে জখম করে। তাঁর সঙ্গে থাকা মনিরুজ্জামান, সুজন মিয়া, সাইফুল ইসলাম ও রফিকুল ইসলাম বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদেরও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে পতিককে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।খুনের নেপথ্যেপ্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, এক বছর আগে পতিকের সমর্থকেরা ঘোড়াশাল মিয়াপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে শরিফ মিয়ার ডান হাত কেটে নেয়। এ ঘটনা থেকেই পতিকের সমর্থকদের সঙ্গে দুলালের সমর্থক ও শরিফের সহপাঠীদের বিরোধের সৃষ্টি হয়। এর জের হিসেবে এক বছর ধরে একে অপরের ক্ষতির চেষ্টা করে আসছে। গত সোমবার রাতে পতিকের ছেলে মিলন ঘোড়াশাল এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার পথে ফয়সাল আহমেদ তাঁর বাবাকে নিয়ে অশালীন মন্তব্য করেন। এতে মিলন ক্ষিপ্ত হয়ে তাঁর সহযোগীদের নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এ কারণে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন বাসিন্দা জানান, পতিক আর দুলাল পরস্পর আত্মীয়। তাঁদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও এই হত্যাকাণ্ডের কারণ অন্য। ঘোড়াশাল বাসস্ট্যান্ড এলাকার আধিপত্যই হচ্ছে হত্যাকাণ্ডের মূল কারণ। পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ জাবেদ হোসেনের সঙ্গে পতিকের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। যদিও এ নিয়ে বড় কোনো ঘটনা ঘটেনি। তবে পতিকের পারিবারিক সূত্র নিশ্চিত করেছে, হত্যাকাণ্ডটি সম্পূর্ণ রাজনৈতিক। বিএনপির অন্তর্দলীয় কোন্দলেই পতিককে হত্যা করা হয়েছে।২০০৮ সালে পতিক পলাশ উপজেলায় বিএনপির ভালো নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সে সময় নিজ দলের কয়েকজন নেতা-কর্মী পতিকের এমন অবস্থানে ঈর্ষান্বিত হয়ে সন্ত্রাসীদের দিয়ে ওই বছরের ১৪ নভেম্বর পতিকের বড় ছেলে মহসিন উল্লাহকে হত্যা করেন। পরে পলাশে বিএনপির দলীয় কোন্দল দেখা দেয়। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে পতিককে খুন করা হয়েছে।নরসিংদী জেলা বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক এলদেম কবীর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মামলাটি প্রক্রিয়াধীন। এ ব্যাপারে মন্তব্য না করাই ভালো।মামলার তদন্তকারী কর্মকর্তা পলাশ থানার উপপরিদর্শক (এসআই) সরকার আবুল কালাম আজাদ বলেন, বুধবার রাতে নিহতের ছেলে মিলন বাদী হয়ে ওই মামলা করেন। পরে এজাহারভুক্ত আসামি ইমনকে গ্রেপ্তার করা হয়। ইমন ঘোড়াশাল এলাকার দক্ষিণ চরপাড়া এলাকার সিরাজ মোল্লার ছেলে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।