বিএনপি নেতা হাবিব-উন-নবীসহ ১৮ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা বিস্ফোরক আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান সোহেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, ২০১৫ সালে করা বিস্ফোরক আইনের এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে আদালত পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ মামলার মোট আসামি ৩০ জন। তাঁদের মধ্যে ১০ জন জামিনে আছেন। আর দুজন জেলহাজতে আছেন।