বিএনপি নেতাকে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুল ওহাবকে (৫২) গত বুধবার জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওহাব ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল লতিফের ছেলে।এলাকাবাসীর ভাষ্যমতে, গত বুধবার রাত ১১টার দিকে ওহাব স্থানীয় একটি বাজার থেকে দুই নাতিসহ বাড়ি ফেরেন। এরপর বাড়ি থেকে তাঁকে কে বা কারা ডেকে নিয়ে যায়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে জঙ্গলের মধ্যে তাঁর গলাকাটা লাশ দেখা যায়।