বিএনপি নেতাকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলা বিএনপির নেতা রশিদ বেপারী হত্যা মামলার আসামি নয়নকে (৩৫) গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোরে কেরানীগঞ্জ উপজেলার ছাতিরচর গ্রামে অভিযান চালিয়ে নয়নকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি দোহার উপজেলার গাজীরটেক গ্রামে। তাঁর নামে একাধিক মামলা আছে।