প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তি দিয়ে সংকট নিরসনের জন্য অবিলম্বে বিরোধীদলীয় নেতার সঙ্গে সংলাপে বসার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।
বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে দুই নেতা বলেন, ‘একদিকে নির্বাচনের ঘোষণা দিয়ে, আরেকদিকে বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করা গণতন্ত্র ও আসন্ন নির্বাচনের জন্য মোটেও শুভ নয়। এতে নির্বাচন সম্পর্কে সরকারের সদিচ্ছা প্রমাণিত হয় না। আমরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।’