বিএনপি নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপি ও অঙ্গসংগঠন। গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরায় বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সভা হয়। বিএনপির থানার আহ্বায়ক নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আহসান উল্লাহ চৌধুরী, ওমর শাহনেওয়াজ, জয়নাল আবেদীন প্রমুখ। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এদিকে কথিত নাস্তিক ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবি আদায়ে গতকাল জুমার নামাজের পর কেরানীগঞ্জের কদমতলীতে বিক্ষোভ মিছিল করেছেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা।