বিএনপি নেতাদের মুক্তির দাবিতে মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানসহ দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে দোহার ও কেরানীগঞ্জ উপজেলায় মিছিল ও সমাবেশ হয়েছে। স্থানীয় বিএনপির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ওই কর্মসূচি পালিত হয়।বেলা ১১টার দিকে দোহার উপজেলা সদরের থানার মোড় থেকে মিছিল বের করে বিএনপি নেতা-কর্মীরা। মিছিলটি হাসপাতাল ফটক হয়ে রতন স্বাধীনতা ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা করা হয়। বিকেলে কেরানীগঞ্জের শিকারীটোলা এলাকায় বিক্ষোভ সমাবেশ করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। শাক্তা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা জেলা যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন, ছাত্রদলের সভাপতি রেজাউল কবির প্রমুখ।