বিএনপি নেতার বহিষ্কার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা বিএনপির সভাপতি বদরুজ্জামান খসরুর বহিষ্কার দাবি করেছে থানা যুবদল। গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শহীদ হানিফ খান মিলনায়তনে আড়াইহাজার থানা যুবদল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন থানা যুবদলের আহ্বায়ক জুয়েল আহমেদ, যুবদলের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম ও কবীর হোসেন। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আড়াইহাজার বিএনপি সভাপতি বদরুজ্জামান খসরু নিজের এবং নিজ পরিবারের স্বার্থে কেন্দ্রকে ভুল বুঝিয়ে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ঘরানার একজনকে চেয়ারম্যান প্রার্থী মনোনীত করেছেন। তিনি আড়াইহাজারের বিএনপিকে ধ্বংস করার জন্য এসব করছেন বলে দাবি করেন যুবদলের নেতারা।