বিএনপি নেতার বাসায় হামলা, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সহ-সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনের বাসায় গতকাল সোমবার সন্ধ্যায় হামলা হয়েছে। এ সময় একটি মোটারসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় যুবদলের দুই কর্মী আহত হয়েছেন।এ ঘটনায় উপজেলা ছাত্রলীগকে দায়ী করেছেন এ বি এম মোশাররফ হোসেন। হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হামলা হয়েছে।