বিএনপি নেতার বাড়িতে ছাত্রলীগের হামলা, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা বিএনপির সভাপতি মো. মতিয়ার রহমান শিকদারের বাড়িতে গত শনিবার রাতে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্রদলের তিন নেতা আহত হন।আহত নেতারা হলেন পিরোজপুর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সাইদুর রহমান, স্বরূপকাঠি পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কাদের ও উপজেলা ছাত্রদলের নেতা সোহেল আহম্মদ।জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, ‘আগামী ৩ এপ্রিল অনুষ্ঠেয় জেলা ছাত্রদলের প্রতিনিধি সভা সফল করার লক্ষ্যে আমরা শনিবার স্বরূপকাঠিতে যাই। সন্ধ্যার দিকে আমরা উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান শিকদারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গেলে উপজেলা ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়।’ বিএনপির নেতা মতিয়ার রহমান শিকদার বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এস এম মুইদুল ইসলামের নির্দেশে আমার বাসায় হামলা হয়েছে।’