বিএনপি নেতার মুক্তির দাবিতে নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা কমিটির সভাপতি মোহামঞ্চদ শাহজাহানের মুক্তির দাবিতে নোয়াখালী সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রদলের কলেজ শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই ছাত্রদলের কলেজ শাখার নেতা-কর্মী ও সমর্থকেরা ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। বেলা ১১টার কলেজ শাখার নেতাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের জেলা শাখার সভাপতি নুরুল আমিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্রদলের সাবেক নেতা ইসমাইল হোসেন, মহসিন মানিকসহ কলেজ শাখার নেতা আজগরউদ্দিন, জহিরুল ইসলাম প্রমুখ।